Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকায় জোড়া বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬

 VB  Desk

ভিবি ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় ও কেপটাউনের অদূরে একটি বিনোদন কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, প্রথম হামলার ঘটনাটি ঘটে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায়। অ্যাসল্ট রাইফেলধারী আটজন বন্দুকধারী হঠাৎ সেখানে ঢুকে উপস্থিত লোকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর বন্দুকধারীরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ১৩ জন পুরুষ ও চারজন নারীসহ ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন এবং ১৫ জন গুরুতর আহত হন।

ঘাতকরা পালিয়ে যাওয়ার আগে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অপর দুটি গাড়িতে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দাদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে গোয়েন্দাসহ পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

অন্যদিকে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে কেপটাউন শহরের পার্শ্ববর্তী একটি বিনোদন কেন্দ্রে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। সেখানে বন্দুকধারীদের গুলিতে আরও ১০ জন নিহত এবং ১১ জন আহত হন।

আইনি ও অবৈধ আগ্নেয়াস্ত্রে সয়লাব দক্ষিণ আফ্রিকায় প্রায়ই এই ধরনের রক্তক্ষয়ী বন্দুক হামলার খবর পাওয়া যায়। মূলত অপরাধী গ্যাংগুলোর পারস্পরিক সংঘাত ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এসব হামলার ঘটনা ঘটে থাকে।

প্রায় ৬ কোটি ২০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন গড়ে অন্তত ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ধরনের অপরাধকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করার পর গত মার্চ মাস থেকে সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা করা হয়েছে।

সূত্র: এএফপি, আল-জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ