নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মতামত দিন