Views Bangladesh Logo

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুটি কারখানাকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়া সদরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের নিশিন্দারা এলাকায় অবস্থিত ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানাকে ৩ লাখ টাকা এবং একই এলাকার ‘শাহ লাচ্ছা সেমাই কারখানা (মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস)’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। সেমাই তৈরিতে পোড়া তেল ও ডালডা ব্যবহার করা হয়। পাশাপাশি কর্মীরা স্বাস্থ্যবিধি মানছিলেন না।

তিনি আরও জানান, কোনো মান সনদ ছাড়াই ও অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ