Views Bangladesh Logo

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মুহিবুর রহমান।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। পথে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে সিএনজি চালক আব্দুল হান্নান রয়েছেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রাহুল (১৮) নামে একজনের পরিচয় জানা গেছে।

আহতদের মধ্যে আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর মাইক্রোবাস চালক নাঈমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ