রাজবাড়িতে ট্রেনে কাটা পড়ে নিহত দুই
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা খায়ের খা (৬০) তবে আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার ( ৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে। এতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত দিন