Views Bangladesh Logo

পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্রের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ফরিদপুরের পদ্মা নদীতে গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন তামিম (২১) ও আব্দুল্লাহ আল মামুন ওরফে মারুফ (২১)। তারা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

বুধবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার পদ্মায় তাদের মৃত্যু হয়।

তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের টঙ্গী উপজেলার মো. শামিম শেখের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেয়া হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ