Views Bangladesh Logo

ফটিকছড়িতে ইটভাটার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে ইটভাটার জন্য খনন করা গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভুজপুর থানার আওতাধীন কলিম বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— সাকি (৯) ও সানজিদা (১১)। তারা স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ও জাকির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার জন্য জমি থেকে মাটি কাটার ফলে তৈরি হওয়া বড় গর্তে পানি জমে ছিল। ওই এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গর্তে পড়ে যায় শিশুরা। তাদের সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তারা মারা যায়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ইটভাটার মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া এই গর্তগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।

ঘটনার পর বাংলাদেশ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ