Views Bangladesh Logo

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির দুই নেতা বহিষ্কার

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শোকসভার পরিবর্তে ‘অশ্লীল নাচগানের’ আয়োজন করায় জয়পুরহাটে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত চিঠিতে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, ৩০ মে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হলেও ওই দুই নেতা কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। বরং জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচগানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। এ ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব বলেন, শাহাদাতবার্ষিকীর দিনে শোকের পরিবর্তে উৎসবের এই আয়োজন দায়িত্বশীল নেতাদের কাজ হতে পারে না। ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ