গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণধোলাইয়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার ভোর ৪টার দিকে খোদ্দ কোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে এবং পথে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। এই সময় তিনজনের মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দুজন গণধোলাইয়ের শিকার হন এবং ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে তাদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে