উগ্রবাদী পোস্টের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল
সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরে কর্মরত দুই বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।
আইএসডির তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী তায়ানি মো. রিসাদ এবং ৩৭ বছর বয়সী ইসলাম সাহেদুল-এর বিরুদ্ধে জুলাই মাসে পৃথক তদন্ত চালানো হয়। তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয় এবং দেশে ফেরত পাঠানো হয়।
আইএসডির এক মুখপাত্র জানিয়েছেন, এই দুই বাংলাদেশির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ কেবল তাদের নিজস্ব অনলাইন কর্মকাণ্ডের ভিত্তিতেই নেওয়া হয়েছে।
এছাড়া আইএসডি স্পষ্ট করেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় এর আগে উগ্রপন্থি হিসেবে চিহ্নিত বা তদন্তাধীন ব্যক্তিদের সঙ্গে এই দুই বাংলাদেশির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। সূত্র: স্ট্রেইট টাইমস
মতামত দিন