Views Bangladesh Logo

সিঙ্গাপুরে দুই বাংলাদেশি জিমন্যাস্টের স্বর্ণজয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশ দুটি স্বর্ণপদক অর্জন করেছে। শনিবার (৬ জুন) ব্যক্তিগত ইভেন্টে এই সাফল্য আসে।

এর আগে শুক্রবার দলগত ইভেন্টে বাংলাদেশ দুইটি ব্রোঞ্জপদক জিতেছিল।

জুনিয়র জাতীয় দলের খেলোয়াড় উত্তিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেন। একই দিনে তিনি ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেন।

অন্যদিকে, জুনিয়র দলের আরেক সদস্য মেন্টন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেছেন।

বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল শনিবার আরও ছয়টি ইভেন্টের ফাইনালে অংশ নেবে—এর মধ্যে তিনটি সিনিয়র ও তিনটি জুনিয়র ইভেন্ট।

বিষয়টি সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামীল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ