Views Bangladesh Logo

চট্টগ্রামে দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের হাটহাজারী থানায় দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা দুজনেই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন কলেজ এলাকায় এ হ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮) ও বিল্লা বাড়ির মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়সার (৩২)।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কায়সারকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ