Views Bangladesh Logo

চট্টগ্রামে বস্তিতে মিলল থানা থেকে লুট হওয়া দুই পিস্তল

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে ডিবি উত্তরের একটি দল অভিযান চালিয়ে ব্রাজিলের তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের দুটি অত্যাধুনিক পিস্তল জব্দ করে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে ঘটনাস্থল থেকে দুটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। ক্রস ব্যাংক ও রেকর্ডপত্র যাচাই করে নিশ্চিত হওয়া যায়, অস্ত্র দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

এর আগে শনিবার রাতে একই এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের অভিযানে সন্ত্রাসীদের হামলায় দুই উপপরিদর্শক (এসআই)-সহ সাত পুলিশ সদস্য আহত হন।

ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ