Views Bangladesh Logo

ফরিদপুরে বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশু নিহত

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশেই রেললাইনে ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু স্থানীয় ব্যবসায়ী আকাশ শেখের ছেলে। যমজ দুই সন্তানের পাশাপাশি তার আরও একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন মধুখালী স্টেশন অতিক্রম করার পর লক্ষণদিয়া এলাকার রেলগেটের কাছে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুই শিশু রেললাইনের ওপর চলে আসলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আকিদুল ইসলাম জানান, শিশুরা বাড়ির পাশের একটি দোকানে কিছু কিনতে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় অসাবধানতাবশত তারা লাইনের ওপর উঠে পড়ে। ওই গেটটিতে কোনো গেটম্যান না থাকায় পথচারীরা নিজ দায়িত্বেই চলাচল করে থাকে, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ