নতুন পথচলায় অনুভূতির কথা জানালেন দীপ্তি চৌধুরী
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক দীপ্তি চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শুক্রবার (৫ জুন) ঢাকার বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন সমসাময়িক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন দীপ্তি চৌধুরী।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। দীপ্তি লেখেন, জীবনে যাকে না পাওয়ার আক্ষেপ ছিল, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্বামীকে তার দেখা সবচেয়ে নির্মল মানুষ উল্লেখ করে ভালোবাসার পাশাপাশি গভীর শ্রদ্ধার কথাও প্রকাশ করেন। নতুন জীবনের পথচলা একসঙ্গে শুরু করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন একজন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে