Views Bangladesh Logo

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুই পক্ষই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ