Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

রোববার (৩ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. রামিস সেন এ আগ্রহের কথা জানান।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব দেন এবং বাংলাদেশে এ খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী তুরস্কের এ প্রস্তাবকে স্বাগত জানান। তারা বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও বাড়াতে বাংলাদেশ তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ