তুরিন আফরোজ গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যা মামলায় সোমবার রাত ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে