তুলসী গ্যাবার্ডের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বা বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না।
মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘তুলসী গ্যাবার্ডের মন্তব্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বা অর্থনৈতিক কার্যক্রেমে কোনো প্রভাব ফেলবে না’।
চট্টগ্রাম বন্দরে যানজট নিরসনের বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে।
সয়াবিন তেলবাহী একটি পণ্যবাহী জাহাজ সাগরে ভাসমান থাকার বিষয়টি স্বীকার করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে জানি। ব্যবসায়ীরা প্রায়ই নানা কৌশল অবলম্বন করেন এবং আমরা তা মোকাবেলার কাজ করছি। তারা যতো বেশি কৌশলী হবেন, আমাদের ততো বেশি সতর্ক থাকতে হবে’।
সম্ভাব্য অবহেলার প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং তারা দক্ষতার সাথে মোকাবেলা করেছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে