মেসি-রোনালদো নন, সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পেলেকে বেছে নিলেন ট্রাম্প
সর্বকালের সেরা ফুটবলার কে—এই বিতর্কে নিজের পছন্দ জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে।
সম্প্রতি বিশ্বের বৃহত্তম লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, তরুণ বয়সে নিউইয়র্কের পুরোনো মেডোল্যান্ডস স্টেডিয়ামে নিউইয়র্ক কসমসের হয়ে খেলতে দেখা হয়েছিল পেলেকে।
সেই স্মৃতি তুলে ধরে ট্রাম্প বলেন, আমি তখন তরুণ ছিলাম। পেলের খেলা দেখতে গিয়েছিলাম। তিনি ছিলেন অসাধারণ।
এদিকে লিওনেল মেসি নিজের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে তিনি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন।
অন্যদিকে পর্তুগালের হয়ে খেলতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোও সমালোচনার জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। উদ্বোধনী ম্যাচে সমালোচিত হওয়ার পর উজবেকিস্তানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি।
ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো পেলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। ট্রাম্পের এই মন্তব্য মেসি-রোনালদো-পেলে—সর্বকালের সেরা ফুটবলার বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
আগামী বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
মতামত দিন