Views Bangladesh Logo

এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে কাশ্যপ প্রমোদ 'কাশ' প্যাটেলকে (৪৪) বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১ ডিসেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ব্যাপারে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্ট ট্রাম্প বলেন, ‘কাশ একজন প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী এবং 'আমেরিকা ফার্স্ট' যোদ্ধা, যিনি তার কর্মজীবনে দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকার জনগণকে রক্ষা করার জন্য কাজ করে গেছেন।’

তিনি আরও বলেন, প্যাটেল ছিলেন ‘সত্য, জবাবদিহিতা এবং সংবিধানের পক্ষে একজন আইনজীবী।’

এর আগে প্যাটেলকে নিয়োগ দেয়ার ফলে বর্তমান এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়েকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

শনিবার এক ঘোষণায় এমনটাই জানানোর আগে তিনি এফবিআইয়ের ভূমিকা বদলানোর প্রস্তাব রেখে বলেছিলেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।

একইসঙ্গে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান হিসাবে ফ্লোরিডার হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টারকে মনোনীত করার কথাও জানান ট্রাম্প।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এ ছাড়াও শনিবারের ঘোষণায় চার্লস কুশনারকে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করেন ট্রাম্প। কুশনার একজন রিয়েল এস্টেট ডেভেলপার এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনারের বাবা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ