Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের বার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুত্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে।

শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে।


আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারব। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

বর্তমানে চীন সফর করছেন ড. মুহাম্মদ ইউনূস । তার এই সফরের পর প্রতিবেশী দেশ ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ