Views Bangladesh Logo

কলোরাডোয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প: আদালত

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। তবে এই নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক রায়ে এই নির্দেশ দিয়েছেন কলোরাডো সুপ্রিম কোর্ট। আগামী এক মাস পর এই রায় কার্যকর হবে।

আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, ‘অধিকাংশ আদালত মনে করেন যে, সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা ৩-এর অধীনে রাষ্ট্রপতির পদে অযোগ্য হয়েছেন। তাকে অযোগ্য ঘোষণা করার পর কলোরাডো সেক্রেটারি অব স্টেটের নির্বাচনি কোডের অধীনে প্রাথমিকভাবে তাকে প্রার্থী হিসাবে তালিকাভুক্ত করা একটি অন্যায় কাজ হবে।‘

এর আগেও ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আরজি জানিয়ে বিভিন্ন রাজ্যের আদালতে আবেদন করা হয়েছিল। তবে সেই সব চেষ্টা ব্যর্থ হয়।

কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায়ের পর এক বিবৃতিতে ট্রাম্পে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মুখপাত্র স্টিভেন শেউং এই রায়কে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং বিচারকদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা দ্রুত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করব এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত স্থগিত করার জন্য একযোগে অনুরোধ করব।’

স্টিভেন চেউং অভিযোগ করেন, যেসব বিচারক এই রায়ের সঙ্গে যুক্ত তারা সবাই ডেমোক্রেটিক গভর্নরদের আমলে নিযুক্ত।

শেউং বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী নেতৃত্বের বিপরীতে ক্রমবর্ধমান হারে ভোটাররা তাকে সমর্থন জানানোয় ডেমোক্রেটিক পার্টির নেতারা বিভ্রান্তির মধ্যে আছেন। তারা নিজেরাই বাইডেনের ব্যর্থ শাসনামলের প্রতি বিশ্বাস হারিয়েছে এবং এখন আমেরিকান ভোটারেরা যাতে আগামী নভেম্বরে তাকে (বাইডেন) অফিস থেকে বের করে না দেয় তা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ