ট্রাম্পের জ্বালানি মন্ত্রী হিসেবে ক্রিস রাইটের নাম ঘোষণা
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় প্রশাসনের জ্বালানি মন্ত্রী হিসেবে ক্রিস রাইটকে মনোনীত করেছেন। তিনি ডেনভার-ভিত্তিক লিবার্টি এনার্জির সিইও এবং একজন শক্তিশালী জ্বালানি শিল্পপতি।
ফ্র্যাকিংসহ তেল ও গ্যাস শিল্পের বিকাশের একজন প্রবল সমর্থক রাইট, ট্রাম্পের বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্রের “জ্বালানি আধিপত্য” নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রাইট জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের তীব্র সমালোচক এবং তিনি দাবি করেছেন, বৈশ্বিক জলবায়ু আন্দোলন "নিজের ভারে ভেঙে পড়ছে''।
প্রশাসনিক অভিজ্ঞতা না থাকলেও রাইট মনে করেন, সারা বিশ্বে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে আরো বেশি জীবাশ্ম জ্বালানির উৎপাদন প্রয়োজন।
বাইডেন প্রশাসনের প্রাকৃতিক গ্যাস রপ্তানির ওপর এক বছরের নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার বিষয়েও তিনি কাজ করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে