Views Bangladesh Logo

মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৯

 VB  Desk

ভিবি ডেস্ক

মেক্সিকোর উত্তরে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথমে ২৪ জনের মৃত্যুর খবর জানানো হলেও উদ্ধারকর্মীদের তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা ১৯ জন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

দুর্ঘটনাটি ঘটে জাকাতেকাস ও কেন্দ্রীয় অগুয়াসক্যালিয়েন্তেস রাজ্যের সংযোগকারী একটি মহাসড়কে। বাসটিতে ২৫ জন যাত্রী ছিল, যারা পশ্চিমের নায়ারিত রাজ্যের তেপিক শহর থেকে মার্কিন সীমান্তবর্তী সিউদাদ হুয়ারেজ যাচ্ছিল।

মেক্সিকোতে ২০২০ সাল থেকে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালে যেখানে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ লাখের বেশি, সেখানে গত বছর এই সংখ্যা বেড়ে ৩ লাখ ৮১ হাজার ৪৮ জনে এ পৌঁছায়। এতে ৪ হাজার ৮০৩ জনের মৃত্যু এবং ৯০ হাজারের বেশি মানুষ আহত হয় বলে জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনেগি জানিয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ