মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিন জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে