Views Bangladesh Logo

বালুঘাটে কর্মীকে থাপ্পড়: ত্রিশালের ইউএনও প্রত্যাহার

ময়মনসিংহের ত্রিশালে বালুঘাটের এক কর্মীকে মারধরের ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এর আগে একই দিন বিকেলে বালুঘাটের কর্মীকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইউএনও আরাফাত সিদ্দিকী। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের উদ্যোগে তাঁর মালিকানাধীন একটি হাসপাতালে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ইউএনও বলেন, ‘ঘটনাটি ঠিক হয়নি। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি।’

তবে পরে এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানকেও ফোনে পাওয়া যায়নি।

গত বুধবার ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালুঘাটে ইজারাদারের এক কর্মীকে থাপ্পড় ও মারধর করেন ইউএনও আরাফাত সিদ্দিকী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার একদিনের মধ্যেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্তের কথা জানানো হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ