Views Bangladesh Logo

বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল ত্রিপুরার হোটেল মালিকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন ‘অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। বৃহস্পতিবার সংগঠনটি জানায়, মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের থাকাসহ অন্যান্য সেবা দেওয়া হবে।

সংগঠনটি চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশিদের জন্য তাদের নীতিমালা পরিবর্তন করলেও আগের সিদ্ধান্তে তারা ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদ জানিয়েছিল।

এর আগে গত সোমবার বাংলাদেশ থেকে আসা ভ্রমণকারীদের সেবা না দেয়ার ঘোষণা দিয়েছিল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পরে বাংলাদেশিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে সংগঠনটি।

এ ব্যাপারে ওইদিনই সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় বলেন, সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত (বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল) নেওয়া হয়।

আর এই সিদ্ধান্তের ফলে আবার ত্রিপুরায় চিকিৎসাসেবা নিতে পারবেন বাংলাদেশিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ