Views Bangladesh Logo

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে।

মো. আসাদুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরো বলেন, মানুষের পাহাড়সমান যে প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাব।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জ আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ