পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা দ্রুত তুলে নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মঙ্গলবার (৮ অক্টোবর) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, স্থানীয় প্রশাসন থেকে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে