বসুন্ধরা গ্রুপের এমডিসহ পরিবারের ৮ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও যাদের দেশত্যাগে নিষধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- আনভীরের মা আফরোজা বেগম, ভাই সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান, সাবরিনা সোবহান, সাফিয়াত সোনহান ও সাফওয়ান সোবহান।
দুদকের আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, তারা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে