Views Bangladesh Logo

স্ত্রীসহ সাবেক এমপি শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এর আগেও, গত বছরের ১৫ অক্টোবর দুদকের আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। উল্লেখ্য, সাইফুজ্জামান শিখর স্বৈরাচার শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ