Views Bangladesh Logo

সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় আছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করেন, তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ার নির্দেশনা প্রদান করা হোক। আদালত শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞা আরোপ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ