শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে