সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একইসঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মো. জহুরুল হকের (Md Jahurul Haque) পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে দুদকে যোগদান করেন মো. জহুরুল হক। এরপর গত ৩০ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে