সাবেক ৫ এমপি ও তাদের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে।
পাঁচজন হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সদস্য নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে