Views Bangladesh Logo

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

গোল্ডেন লাইন পরিবহণের সঙ্গে দ্বন্দ্বের জেরে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজবাড়ীর পরিবহণ মালিকরা। ধর্মঘটের কারণে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের এক সদস্য।

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহণ বন্ধ থাকায় কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন যাত্রীরা। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

জানা যায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়াও গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এর পর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়।

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ