Views Bangladesh Logo

পরিবহন নেতা কফিল উদ্দিনের মৃত্যু

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাভারের স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও পৃথক শোকবার্তা দিয়েছেন।

বাংলাদেশ ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ