দিনাজপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
দিনাজপুরের বিরামপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে পাথরবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের ট্রাকচালক আরিফ হোসেন (৪০) ও তার সহকারী মাহাবুর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে পাথরবোঝাই ট্রাক উঠে যায়। এতে মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ জানায়, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দশ চাকার পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঘন কুয়াশা ও রেলক্রসিংয়ে গেটম্যান না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।
তিনি বলেন, ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক আরিফ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।"
প্রসঙ্গত, ২০২২ সালের ২ ফেব্রুয়ারিতেও এই রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় একটি প্রাইভেটকারের তিন আরোহী নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে