যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে পাইলট নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রশিক্ষণরত বিমানটি সতর্কতামূলকভাবে রানওয়েতে জরুরি অবতরণ করে। বৈমানিক নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।
ঘটনার পর বিমানটির কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে