Views Bangladesh Logo

শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করার সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

এর আগে সকাল ১০টায় মাসিক ভাতা ও নবম গ্রেডের বেতন স্কেলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ট্রেইনি চিকিৎসকরা।

তারা ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হয়ে দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, আজকে আমরা আন্দোলন চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এ ছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আল্টিমেটাম দিচ্ছি এবং আজকের মত আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি চলবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।

তিনি বলেন, আমরাও চাই বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণ আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সাথে আমরাই রাজপথে নামব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ