জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
জামালপুরের সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৪ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ। এর আগে দুপুর ১২ টা সময় পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
এ নিয়ে রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ বলেন, ‘ময়মনসিংহগামী লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশনের লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল।এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ আটকা পড়েছিল। এখন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
প্রসঙ্গত, পিয়ারপুর রেলস্টেশনের কাছে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্যান্য ট্রেনেরও সিডিউল বিপর্যয় হয়। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনটি স্টেশনে আটকা পড়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে