Views Bangladesh Logo

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ঞ্জিন সচল না থাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযোগ দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয় এবং ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ