Views Bangladesh Logo

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত

 VB  Desk

ভিবি ডেস্ক

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন ২ ট্রেনের যাত্রীরা।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঢাকা-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

ইঞ্জিন লাইনচ্যুতের খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ