কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল
কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার পর মাঝখানের একটি বগি সামান্য লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে লাইনে বগি ওঠানোর কাজ চলায় ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে