Views Bangladesh Logo

বগি লাইনচ্যুত: রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

রংপুরের বাবুপাড়া রেলওয়ে স্টেশনে পার্বতীপুরগামী এলআর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেল স্টেশন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা এলআর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় তিন নম্বর লাইনে আসার পরপরই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। তিন নম্বর লাইনের কাঠ পচে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্টরা। অন্যদুটি লাইনে দুটি ট্রেন দাঁড়িয়ে আছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. মামুন বলেন, আমরা ট্রেনটি উদ্ধারে কাজ করছি। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ