ভিআইপি প্রটোকল ছাড়ার কারণে রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে
প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল শুরু করার ফলে রাজধানীর সড়কে যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়ার কারণে যানবাহনের গতি বেড়েছে।
তিনি বলেন, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪.৫ কিলোমিটার প্রতি ঘন্টা, যা পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করার ফলে গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী যানবাহনের গতি ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। এতে যানজটও কমেছে।
প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন এবং এর মাধ্যমে রাজধানীর যানবাহন চলাচল ও যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে