Views Bangladesh Logo

বুধবার ঢাকার কয়েকটি এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আশপাশের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের- ডিএমপি ট্রাফিক বিভাগ নগরবাসীকে সমাবেশস্থলের আশপাশের এলাকায় যাতায়াত এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।

যেসব এলাকায় ট্রাফিক ডাইভারশন রাখা হবে: কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎস্য ভবন, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়- ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ঢাবি ভাস্কর্য এবং র‌্যালি শেষ না হওয়া পর্যন্ত ঢাবি ভিসির বাংলো ক্রসিং।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ