Views Bangladesh Logo

ঢাকায় চলছে পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার গুলশান শুটিং ক্লাবে চলমান পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনীতে সংস্কৃতি এবং উদ্যোক্তাদের বর্ণিল মিশ্রণ প্রদর্শিত হচ্ছে।

বুধবার (২৩ এপ্রিল) শুরু হওয়া প্রদর্শনীতে আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পাকিস্তানি ঐতিহ্য প্রদর্শনের প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।

প্রদর্শনীর ৩০টিরও বেশি স্টলে রয়েছে পুরুষ ও নারীদের জন্য খাঁটি পাকিস্তানি খাবার, ঐতিহ্যবাহী পোশাক এবং হাতে তৈরি জুতা।

দর্শনার্থীরা স্বাদ ও ফ্যাশনের সমৃদ্ধ মিশ্রণ উপভোগ করছেন, যা পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।

বাংলাদেশ-ভিত্তিক গেমপ্লে লিমিটেডের সাথে অংশীদারিত্বে পাকিস্তান লাইফস্টাইল আয়োজিত প্রদর্শ নীটির লক্ষ্য, দু দেশের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা।

উদ্বোধনী বক্তৃতায় পাকিস্তানি লাইফস্টাইলের সিইও শাগুফতা মন্তব্য করেন, ‘এই প্রদর্শনী বাংলাদেশ ও পাকিস্তানের জন্য পরষ্পরের অনন্য জীবনধারা বিনিময় এবং উপস্থাপনের সীমাহীন সুযোগ খুলে দিয়েছে। এটি কেবল অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু, যা সাংস্কৃতিক সম্প্রীতিরও উদযাপন’।

তিনি বলেন, ‘দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার দ্বার এখন ব্যাপকভাবে উন্মুক্ত। আমরা এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক উদ্যোগ এবং উদ্যোক্তাদের আগ্রহ আরও বাড়ানোর পরিকল্পনা করছি’।

প্রদর্শনীটি রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ