Views Bangladesh Logo

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সার্ভার ত্রুটির কারণে সিলেটের তামাবিল স্থলবন্দরে গত ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (২ অক্টোবর) তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দরের ভারত অংশের সার্ভার ত্রুটির কারণে ৩০ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এপারে (বাংলাদেশ) কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ভারতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সার্ভারের সমস্যা সমাধান হলেই আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে। আশা করছি, চলতি সপ্তাহেই সমস্যার সমাধান হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ